1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে অটোরিকশায় ওড়না পেচিয়ে এইচ এসসি পরীক্ষার্থীনীর মৃত্যু - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে অটোরিকশায় ওড়না পেচিয়ে এইচ এসসি পরীক্ষার্থীনীর মৃত্যু

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৩৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর পৌর সভায় প্রাইভেট পড়ে নাস্তা খেতে যাওয়ার পথেঅটোরিকশার চাকায় ওড়না পে‌চিয়ে অধরা ইসলাম  মোহনা নামের এক কলেজ শিক্ষার্থীর সড়কেই মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে পটুয়াখালী পৌর শহরের ডি‌সিকোর্টের সামনের ফোর‌ লেনে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত অধরা ইসলাম পৌর শহরের মুস‌লিমপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ রাসেল মু‌ন্সির মেয়ে। তিনি পটুয়াখালী সরকারী মহিলা কলেজের মানবিক শাখার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।‌

বিষয়‌টি নি‌শ্চিত করে সদর থানার ও‌সি মোঃ জ‌সিম উদ্দিন জানান, প‌রিবারের পক্ষ থেকে কোনো আপ‌ত্তি না থাকায় মরদেহ পোষ্টমর্টেম ছাড়াইঅভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।‌

উক্ত ঘটনার সময় অধরার সাথে থাকা বান্ধবী চাদ‌নি ও অটোরিকশার যাত্রী মারুফার বরাত দিয়ে বাবা মোঃ রাসেল মু‌ন্সি জানান, শিক্ষকের কাছে প্রাইভেট শেষ করে নাস্তা করার উদ্দে‌শে অটোরিকশায় চড়ে রওয়ানা দেয় আমার মেয়ে । প‌থিম‌ধ্যে গলায় থাকা ওড়না‌টি চাকায় জ‌ড়িয়ে পড়ে। মুহুর্তের ম‌ধ্যে অধরার গলায় ফাঁস পড়ে এবং তৎক্ষণাৎ সিট থেকে নিচে পড়ে যায় আমার মেয়ে।

এসময় অধরার বান্ধবীসহ অটোরিকশায় থাকা অন্য  যাত্রীরা অধরাকে অটো থে‌কে না‌মিয়ে অন্য একটি যানে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট  সদর  হাসপাতা‌লে নিয়ে গেলে দা‌য়িত্বরত চি‌কিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION