1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আটক ১ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আটক ১

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩০৫ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে বুলবুল খা (৪৮) নামে স্থানীয় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার (৯ জুন) রাতে উপজেলার তালতলা রেলস্টেশন চক্তরে এ হামলার ঘটনা ঘটে।

এসময় এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে।

সোমবার (১০ জুন) মামলা দায়েরের পর মতিয়ার রহমান ওরফে মতি (৩৯) নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

আহত বুলবুল খা উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের গ্রামতলা এলাকার নুরুল ইসলাম খা’র ছেলে। আটক মতিয়ার রহমান একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন আহত বুলবুল খা বলেন, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে তালতলা রেলস্টেশন চত্তরে পৌঁছালে একদল চিহ্নিত সন্ত্রাসী দেশিয় অস্ত্রসহকারে আমার উপর হামলা চালিয়ে কোপাতে শুরু করে। এসময় প্রাণ বাঁচাতে লাইসেন্স করা শর্টগান থেকে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হলে তারা পালিয়ে যায়।

পরে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত বুলবুলের বড়ভাই মামলার বাদি বাবলু খা বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ছোটভাই বুলবুলকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি দিদার, মতিয়ার রহমান মতি, মির্জা জামিল আহম্মেদ তমাল, লিটনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

এলাকাবাসীর অভিযোগ, বুলবুল খা মাঝে মধ্যে তাঁর শর্টগান দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখান। কারণে অকারণে অস্ত্র নিয়ে মহড়া করেন তিনি। এহেন কর্মকান্ডের জন্য তাঁর উপর এ হামলার ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে শর্টগানের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আত্মরক্ষার জন্য আহত ব্যবসায়ী বুলবুল খা তাঁর শর্টগান থেকে এক রাউন্ড গুলিবর্ষণ করেছিলেন বলে প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে। মামলা দায়েরের পর এজাহারভূক্ত মতিয়ার রহমান মতি নামে একজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION