1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় ওসির অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কলাপাড়ায় ওসির অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩০৭ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার  কলাপাড়া থানার ওসি আলী আহম্মদের অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা।

সোমবার সকাল দশ টায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এর আগে গতকাল রাত বারোটা থেকে সকাল দশটা পর্যন্ত থানার সামনে অবস্থান ধর্মঘট করে ওই এলাকার বাসিন্দারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো শাহিনা পারভীন সীমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গতকাল পাখিমারা আওয়ামীলীগ অফিসের সামনে সীমার সমর্থক ও আওয়ামীলীগ নেতা রহমান তালুকদারের লোজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় রহমান তালুকদার মামলা দায়েরের পর সিমার সমর্থক নজরুল খন্দকারকে গ্রেফতারে পর তার মুক্তির দাবিতে থানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করে শত শত নারী পুরুষ।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, আসামী গ্রেফতারের পর শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানা ঘেরাউয়ের চেষ্টা করে উত্তেজিত জনতা। পুলিশ ধৈর্য ধারন করে তা মোকাবেলা করে এবং আসামীকে আদালতে প্রেরন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION