1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামাই পছন্দ না হওয়ায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

জামাই পছন্দ না হওয়ায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩২৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত ৯ টায় উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের  বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক বছর আগে ওই গ্রামের সোবাহান মৃধার মেয়ে সেতু আক্তারকে (১৬) একই বাড়ির আবুল হোসেন মৃধার ছেলে  মেহেদী হাসান জিহাদ (২২) ভালবেসে বিয়ে করেন। এই বিয়ে মেনে নিতে পারেননি সেতুর পরিবার। বিয়ের ৫ মাসের মাথায় সেতুর কাছ থেকে জোড়পূর্বক তালাকানামায় স্বাক্ষর নেন তার বাবা মা। সেতুর স্বামী জিহাদ তার বাবার সঙ্গে কিশোরগঞ্জে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। ১ সপ্তাহ আগে জিহাদ ও তার বাবা ছুটি নিয়ে বাড়িতে আসেন। শনিবার সন্ধ্যায় সেতু তার স্বামীর ঘরে যান। এ খবর পেয়ে সেতুর বাবা সোহাগ মৃধা, মা মেরিনা বেগম, চাচা সুমন মৃধা, দাদা রাজ্জাক মৃধা ও চাচি মলিনা বেগমসহ ৭/৮ জন ধারালো অস্ত্র নিয়ে জিহাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন। এতে জিহাদ (২২), তার ছোট ভাই রিফাত (১৪) ও জিহাদের বাবা আবুল মৃধা (৫০)  গুরুত্বরভাবে আহত হন। আহতদের উদ্ধার করে রাতেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাছিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার জহিরুল ইসলাম বলেন, সেতু ও জিহাদের বাবা আপন চাচাতো ভাই। সেতুর বাবা দিন মজুর আর জিহাদের বাবা ইটভাটার শ্রমিক। মেয়ের জামাই হিসেবে কোনো ভাবেই জিহাদকে মেনে নিতে পারছে না সেতুর বাবা। কিন্তু সেতু তার স্বামী জিহাদকে ছাড়তে রাজী নয়। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু সেতুর বাবা কিছুতেই ছাড় দিতে রাজী নন।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION