1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে কমিউনিটি গ্রুপ মাসিক সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

গোপালগঞ্জে কমিউনিটি গ্রুপ মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৭৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : “দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভঃ স্মার্ট কমিউনিটি ক্লিনিক” এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে কমিউনিটি গ্রুপ মাসিক সভা ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ দ্বি-মাসিক সভা নিয়মিতকরণ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষ জয়ধ্বনিতে গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএসসি) কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট স্বাস্থ্যসেবা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান।

উক্ত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ নাহিদ ফেরদৌসি, সিবিএইচসি এর প্রোগ্রাম ম্যানেজার ডাঃ গীতা রানী দেবী।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ এস এম সাকিবুর রহমানের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিবিএসসি’র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ বিথী মজুমদার, ডাঃ ফাতেহা করিম, সদর উপজেলার মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সাইদুজ্জামান জুয়েল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার দিবাকর বিশ্বাস, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, শেখ মোস্তফা জামান, কে এম শফিকুর রহমান, সিবিএসসি সদস্য ইয়াহিয়া বিশ্বাস, রবিউল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।

এসময় সদর উপজেলার আওতাভুক্ত বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদানকারীরা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION