1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় নির্বাচনী সহিংসতায় আহত-৪, গুরুতর- ২ - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কলাপাড়ায় নির্বাচনী সহিংসতায় আহত-৪, গুরুতর- ২

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৩৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত দোয়াত কলম প্রার্থীর ছেলের নেতৃত্বে অতর্কিত হামলায় বিজয়ী প্রার্থীর ৪ কর্মী মোকসেদ, সাইমুন ইসলাম, সাকিব ও বাইজিদ আহত হন।

বুধবার রাত ৯ টার দিকে কলাপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকার খান আবাসিক হোটেলের সামনে অতর্কিত হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত মোকসেদ ও সাইমুন ইসলামকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার হামলার ঘটনায় দোয়াত কলম প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আখতারুজ্জামানের ছেলে টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান ওরফে শিমু মীরা এবং তাঁর কর্মীদের দায়ী করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফল প্রকাশের পর ঘোড়া মার্কার বিজয়ী মোতালেব তালুকদারের বাসায় সৌজন্য সাক্ষাতের জন্য তার কর্মীরা ছুটে আসেন, তারা সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে কলাপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকার খান আবাসিক হোটেলের সামনে পৌঁছালে সৈয়দ মশিউর রহমান শিমু’র নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের প্রত্যেকের হাতে থাকা রামদা, ছেনা, লোহার রডসহ লাঠি-সোটার আঘাতে মোতালেব তালুকদারের সমর্থকরা আহত হয়।

এতে মোকসেদ, সাইমুন, সাকিব ও বাইজিদ গুরুতর আহত হন। এর পর তাদের ডাক-চিৎকারে স্থানীরা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয়রা আরও জানান, উপজেলা নির্বাচনে তৃতীয় স্থান লাভ করে শোচনীয় পরাজয় বরণ করেন দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান কোক্কা। তার ছেলে শিমু মীরা ক্ষিপ্ত হয়ে ঘোড়া প্রতিকের বিজয়ী প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের সমর্থকদের উপর পূর্ব পরিকল্পভাবে অতর্কিত হামলা চালায়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION