1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিদ্যুৎ কর্মীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বাউফলে বিদ্যুৎ কর্মীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩১৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুৎ বাউফল জোনাল অফিসের লাইনম্যান (লেভেল-১) মোঃ হাসনাইন (২২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হওয়ার ঘটনায় তার সহকর্মীরা বুধবার দ্বিতীয় দিনেরমত আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তারা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

হাসনাইনের মৃত্যুর ঘটনায় অফিস  কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের লাইনম্যানরা।

তাদের সাথে একাত্বতা জানিয়ে বিভিন্ন জোনাল অফিসের দেড় শতাধিক চুক্তিভিত্তিক লাইনম্যান  (লেভেল-১) আন্দোলনে অংশ গ্রহণ করেছেন।

নিহত মোঃ হাসনাইন ভোলা জেলার দৌলতখান উপজেলার চালিতাতলী গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে।

তিনি ১ বছর ৯ মাস আগে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের জুনিয়র লাইনম্যান (লেভেল-১) হিসেবে যোগদান করেন।

আন্দোলনকারীরা জানান, নিয়মানুযায়ী বিদ্যুৎ লাইনের সংযোগ কাজ করার সময় একজন সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা সিনিয়র লাইনম্যান (গ্রেড-১) তত্তাবধানে জুনিয়ার লাইনম্যান লেভেল-১ কাজ করবে। কিন্তু সবক্ষেত্রে সিনিয়র সহকর্মী ছাড়াই কাজ করতে বাধ্য হন  লেভেল-১ লাইনম্যান । চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ায় চাপ প্রয়োগের মাধ্যমে অতিরিক্ত কাজ করানো হয়। তাই চাকরী হারানোর ভয়ে তারা নিশ্চুপ থাকেন।

এর আগেও, অফিস কর্মকর্তাদের চাপে অভিজ্ঞ সিনিয়র  লাইনম্যান ছাড়াই বিদ্যুৎ  সংযোগ দিতে গিয়ে সারা দেশে প্রাণ হারিয়েছেন ১৮ জন সহকর্মী। সর্বশেষ গত সোমবার প্রাণ হারিয়েছেন আরেক সহকর্মী হাসনাইন। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।

উল্লেখ্য: গত সোমবার উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময়  বিদ্যুৎ কর্মী হাসনাইন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION