1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুর পৌরসভার বাজেট ঘোষণা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

শ্রীপুর পৌরসভার বাজেট ঘোষণা

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৬৪ জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত এবং ২০২৪-২০২৫ অর্থবছরে প্রস্তাবিত ১৫০ কোটি ৮৯ লক্ষ ৬৬ হাজার ৪০৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫জুন) দুপুরে পৌরসভার কার্যালয় হল রুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সঞ্চালনায় প্রস্তাবিত আয়-ব্যয়ের বাজেট ঘোষণা করেন পৌরসভার বার বার নির্বাচিত সফল ও জনপ্রিয় মেয়র আলহাজ্ব মোঃআনিছুর রহমান।
এসময় মেয়র বলেন,এ বাজেটে রাস্তাঘাট নির্মাণ- সংস্কার,পানি,ড্রেনেজ নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা,শেখ রাসেল পৌর শিশু পার্ক,শেখ রাসেল পৌর স্টেডিয়ামসহ নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট ঘোষণা করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেট পরবর্তীতে আলোচনা পর্যালোচনার মাধ্যমে পরিবর্ধন করা হবে।বাজেটে রাজস্ব খাতে ২৫কোটি ৫৩ লাখ  ৪৮হাজার ৪শত ৮ টাকা,উন্নয়ন খাতে ২৪কোটি,প্রকল্প খাতে ১০০ কোটি ৫০ লাখ এবং প্রারম্ভিক স্থিতি ৮৬ লাখ ১৭ হাজার  ৯ শত ৯৮ টাকা।সহ সর্বমোট আয় ১৫০ কোটি ৮৯ লাখ ৬৬ হাজার ৪ শত ৬ টাকা এবং অর্থবছরে প্রস্তাবিত বাজেট রাজস্ব খাতে ২৫কোটি ৫৩লাখ ৪৮হাজার ৪০৮টাকা,উন্নয়ন খাতে ২৪ কোটি,প্রকল্প খাতে ১০০কোটি৫০ লাখ,প্রারম্ভিক স্হিতি ৮৬ কোটি ১৭ হাজার ৯ শত ৯৮ টাকা।
এসময়ে উপস্থিত ছিলেন পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃকামরুজ্জামান মন্ডল, কাউন্সিলর আলহাজ্ব আলী আজগর বি.কম,হাজী কামাল হোসেন,সাহিদ সরকার, আহমাদুল কবীর মন্ডল দারা,মাসুদ প্রধান,সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম,মমিনা বেগম,আফরোজা ইয়াসমিন,হিসাব রক্ষণ কর্মকর্তা আ:কুদ্দুস হাওলাদার সহ আরো উপস্থিত ছিলেন,পৌর নির্বাহী প্রকৌশলী ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর,পৌরসভার সকল কর্মকর্তা,কর্মচারী,মুক্তিযোদ্ধা,শিক্ষক,সুশীল সমাজের নাগরিক,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION