1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠির ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ত্রাণ দিলো ইঞ্জিনিয়ার হারুন - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

ঝালকাঠির ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ত্রাণ দিলো ইঞ্জিনিয়ার হারুন

  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৪৮ জন পঠিত
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্রের মাঝে ত্রাণ সহায়তায় দিয়েছেন ইঞ্জিনিয়ার হারুন। ২/৩ দিন ধরে ঘুর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সহায়তায় করছেন তিনি।
বুধবার থেকে তিনি ত্রাণ সামগ্রী, নগত টাকা ও বিভিন্ন সামগ্রী অসহায়দের বাড়ি পৌছে দিচ্ছেন।
এসময় তার সাথে ছিলেন বড়ইয়া ইউনিয়নের ইউপি সদস্য কবির হোসেন, ব্যাবসায়ী আল আমিন হাওলাদার, শাহিন মাদবর ও আ’লীগ নেতা নুরুল হক হাওলাদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ নিজ অর্থায়নে বেশ কয়েক বছর যাবত বড়ইয়া ইউনিয়নে মানব সেবায় কাজ করে যাচ্ছেন।
স্থানীয়রা ইঞ্জিনিয়ার হারুন অর রশিদের এ সেবামুলক কর্মকাণ্ডের প্রসংশা করেন। তারা বলছেন হারুনের মত অনান্য সামর্থবান ব্যাক্তিরা সামাজিক কাজে এগিয়ে আসলে অসহায় মানুষদের দুঃখ দুর্দশা কমে যেত। সমাজের বিত্তশালীদের এতবড় দুর্যোগে এগিয়ে আসা উচিত।
এ প্রসঙ্গে ব্যবসায়ী ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ বলেন, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। তাই গ্রামের অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আমার সাধ্য অনুযায়ী  মানুষকে সাহায্য করছি। এলাকার কেহ যখনই কোন সমস্যায় পরে আসে, আমি সাধ্য অনুযায়ী সাহায্য করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION