1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ঔষধের দোকানে দুধর্ষ চুরি, থানায় অভিযোগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় ঔষধের দোকানে দুধর্ষ চুরি, থানায় অভিযোগ

  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৬০ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন আলিফ মেডিসিন কর্নার নামক একটি ঔষধের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৩ জুন) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, উক্ত দোকানের স্বত্ত্বাধিকারী উনশিয়া গ্রামের মিজানুর রহমান প্রতি রাতের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি যায়। সকালে এসে দোকানের শার্টার খোলা দেখে চুরির বিষয়টি বুঝতে পেরে লোকজনকে জানায়।

এ ব্যাপারে ভুক্তভোগী মিজানুর রহমান সাংবাদিকদের বলেন- ৩/৪ দিন পূর্বে রুহুল নামক এক ব্যক্তির সাথে দোকানে বসে আমার বাকবিতন্ডা হয়, এরই জের ধরে টুটুল নামক অন্য এক ব্যক্তি সহকারে এসে আমাকে হুমকি ধামকি দিয়ে যায়।

তিনি আরো জানান- হেলথ কেয়ার ও ইনসেপটা কোম্পানির বিভিন্ন ধরনের মূল্যবান ঔষধ ও নগদ টাকা সহ প্রায় চার লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে আমার, আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাই।

হাসপাতাল সংলগ্ন বণিক সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপু জানান- এই চুরি কাছের কোন ব্যক্তি করেছে, ফেলে যাওয়া সেলাই রেঞ্জটির বিষয়ে তদন্ত করে দেখতে হবে, এ ঘটনার সঠিক বিচার হওয়া দরকার।

এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- একটি সেলাই রেঞ্জ জব্দ করেছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION