1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন  - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

পটুয়াখালীতে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন 

  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৮৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কানৌজা শের-ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে ০১.০৬.২৪ইং তারিখ রোজ শনিবার দুপুরে ফলক উন্মোচন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন এবং ফিতা কেটে বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা শের-ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজেরশুভ উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব, খেলার মাঠ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, লাইব্রেরী, ক্যান্টিনসহ অন্যান্য সুযোগ সুবিধা রাখা হয়েছে।  এ স্কুল উদ্বোধনের মধ্য দিয়ে পটুয়াখালী এলাকার শিক্ষা ব্যবস্থা আধুনিকতার পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

এ সময় তার সহ-ধর্মিনী বাংলাদেশ নৌপরিবার কল্যান সংঘ এর সভাপতি নাদিয়া সুলতানা, সহকারী নৌপ্রধান (পার্সোনাল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বরিশাল জেলার জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গন্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, পরিচালনা পরিষদের সদস্যগণ, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী কর্তৃক স্কুলসমূহের তালিকায় নতুনভাবে সংযুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি সামরিক ও বেসামরিক সর্বস্তরের ছেলে-মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত ও স্বর্নিভর করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনীর প্রধান কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION