1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় রেমাল’র তান্ডব উপজেলা প্রশাসন কর্তৃক ত্রান বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কোটালীপাড়ায় রেমাল’র তান্ডব উপজেলা প্রশাসন কর্তৃক ত্রান বিতরণ

  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৮২ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গত রবিবার দিবাগত রাত থেকে সোমবার দিবাগত মধ্যরাত পর্যন্ত দেশের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়নকারী ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে গোপালগঞ্জের কোটালীপাড়া।

সরজমিনে দেখা যায়, তছনছ হয়ে গেছে কাঁচা-পাকা ঘরবাড়ী। দুমড়ে মুচড়ে পড়ে আছে গাছপালা। ভেসে গেছে হাঁস-মুরগীর খামার মৎস্য ঘের। কোথাও কোথাও ঘরের উপর গাছ পড়ে চুরমার আবাসস্থল। ডুবে গেছে ধানের গোলা।

এতে ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মুখিন হয়েছেন মুক্তিযোদ্ধা, কৃষক, মৎস্যজীবী সহ খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের লোকজন। কান্দি, শুয়াগ্রাম ইউনিয়ন ও পৌর সভা সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এ চিত্র। তবে কোথাও জন জীবনের ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায় নি। পানির তোড়ে ভেঙ্গে গেছে সাতলা-বাগধা প্রকল্প বেড়ী বাধের তিন নং পোল্ডার (উজিরপুর শিবপুর)। হু হু করে ঢুকছে বানের পানি।

প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে ব্যাপক ক্ষয় ক্ষতির শংকা রয়েছে কান্দি ইউনিয়ন সহ আশপাশের এলাকায়, এমনটাই জানিয়েছেন কান্দি ইউনিয়নের সাবেক সদস্য সোহরাব হোসেন কাজী, সিরাজুল ইসলাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সহ একাধিক এলাকাবাসী।

রেমাল পরবর্তী ত্রান সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ছুটে যেতে দেখা গেছে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার কে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান জানান- ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী প্রায় ২শ ক্ষতিগ্রস্ত পরিবার কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সহায়তা দেওয়া হয়েছে, ক্ষয় ক্ষতির পরিমান নিরুপনের প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION