1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোয়ালন্দে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী

গোয়ালন্দে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৯২ জন পঠিত

অরুণ রাহ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিয়ের দাবিতে এক প্রেমিকা প্রচন্ড গরম উপেক্ষা করে দুই দিন যাবত তাঁর প্রেমিকের বাড়িতে অনশন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উজানচর ইউনিয়নেরন বওছিমদ্দিন গ্রামে।

জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নের নবওছিমদ্দিন গ্রামের দারগ আলী সরদারের ছেলে সাগর সরদার ( ২৬) সে ভেকু চালক ও ইটালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার কন্যা কলেজ পড়ুয়া শিক্ষার্থী মুন্নী আক্তার (১৯) ওই ছাত্রী উপজেলার একটি কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

কলেজ ছাত্রী মুন্নি আক্তার জানান, গত চার-৫ বছর থেকে সাগর সরদারের সঙ্গে আমার গভীর প্রেমের সম্পর্ক। সম্প্রতি সাগর সরদার ইতালিতে কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছা পোষণ করেছে। এবং ওই আমাকে বিয়ের কথা বলে তাঁর বাড়িতে আসতে বলেছে। গতকাল শুক্রবার সকালে থেকে আমি আমার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি। সাগরের বাড়িতে আমি যখন উঠে আসি তখন সাগর দুই ঘন্টা বাড়িতেই ছিল। এরপর কৌশলে সাগরের বাবা সাগরকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

সরেজমিনে শনিবার দুপুরে সাগরের বাড়ীতে গিয়ে দেখা যায়, ওই প্রেমিকা তাঁর প্রেমিকের বাড়ির উঠানে বসে আছেন। শুক্রবার অনশনরত মেয়েকে ওই বাড়ির লোকেরা তাঁদের ঘরে আশ্রয় দেন বলে আশেপাশের বাড়ির লোকেরা জানান।

এ ব্যাপারে সাগরের মায়ের কাছে জানতে চাইলে, তিনি কোন কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে উজানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মো. আবুল হোসেন প্রামানিক জানান, বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে শুনেছি।

ছাত্রীর বড় ভাই মামুন জানান, আমার বোনের সাথে এমন ঘটনা ঘটেছে। আমি চাইনা আর কোন বোনের সাথে এমন কোন ঘটনা কেউ করুক। আমার বোনের জন্য আমি সুষ্ঠ সমাধান চাই।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রাণোবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, মেয়েটির অনশনের ঘটনায় মেয়ে বাড়ির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION