1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে প্রেমিকের বাড়িতে মীম নামের এক তরুনীর স্ত্রীর দাবীতে অনশন শুরু - Bangladesh Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১ বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ ব্যক্তিগত কারও ‘ফুয়েল পাশে’ জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাউফলে প্রেমিকের বাড়িতে মীম নামের এক তরুনীর স্ত্রীর দাবীতে অনশন শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩০১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  স্ত্রীর স্বীকৃতি পাওয়ার দাবীতে প্রেমিকের বাড়িতে মীম নামের এক তরুনী অনশন শুরু করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছুমির উদ্দিন হাওলাদার বাড়িতে অনশন শুরু করেন ওই তরুনী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৪ বছর ধরে ছুমির উদ্দিন হাওলাদার বাড়ির জসীম হাওলাদারের ছেলে শাহীনের সঙ্গে পাশ্ববর্তী গ্রামের বাবুল ব্যাপারীর মেয়ে মীমের প্রেমের সম্পর্ক চলছে। বিয়ের আশ্বাস দিয়ে শাহীন তার প্রেমিকার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে প্রেমিকা মীম অন্তঃস্বত্তা হয়ে পড়েন। ৪ মাস আগে সামাজিক লাজলজ্জার ভয় দেখিয়ে এবং দ্রুত বিয়ের আশ্বাস দিয়ে বাউফল পৌর শহরে নিয়ে মীমের গর্ভে থাকা ভ্রুণ নষ্ট করে শাহীন। এরপর থেকে শাহীন দুরত্ব বজায় রাখায় মীমের সন্দেহ তৈরি হয়। এক পর্যায়ে শাহীন জানায় এই মুহুর্তে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়।

এ কথা জানার পর  মীমের মাথায় আকাশ ভেঙে পড়ে। বৃহস্পতিবার মীম তার প্রেমিকা শাহীনের বাড়ি গিয়ে অনশন শুরু করে।

এ সময় মীম সাংবাদিকদের বলেন, আমার সম্ভ্রম ফেরৎ চাই নতুবা শাহীনের স্ত্রী হতে চাই। কোনোটাই না হলে আত্মহত্যা করতে চাই। মীম তার প্রেমিকের বাড়িতে আসার পরই পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় শাহীন। এ কারনে শাহীনের বক্তব্য জানা যায়নি। তবে শাহীনের মা শাহনাজ বেগম বলেন, আজ সকালে আমার বাড়িতে এসেছে মেয়েটি (মীম)। ঘটনার কিছুই আমার জানা নেই। ছেলে (শাহীন) বাড়িতে আসলে তার মুখে সব জেনে ব্যবস্থা নেয়া হবে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION