1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২০৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে জাকারিয়া হোসেন সম্রাট(১৭) অনলাইনে জুয়া খেলার টাকা কে কেন্দ্র করে  বন্ধুর হাতে বন্ধু খুন।
খোঁজ জানা যায় উপজেলার পশ্চিম বাটি গ্রামের মিলন হাজারীর ছেলে  রিফাত হোসেন (১৯) এর সাথে একই উপজেলার বাংলা বাজার এলাকার জাকারিয়া হোসেন সম্রাট একই বিদ্যালয়ে পড়ার সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনেই অনলাইন জুয়া খেলে ।
খেলার এক পর্যায়ে জাকারিয়া হোসেন সম্রাট অনলাইনে জুয়া খেলে টাকা হারলে রিফাতের কাছে তার শখের ক্যামেরা বন্ধক রাখে, কিছুদিন অতিবাহিত হয়ে গেলে রিফাত অনলাইন জুয়া খেলে সেও টাকা হারে এবং বন্ধুর কাছ থেকে বন্ধক নেয়া ক্যামেরা অন্য আরেক জনের কাছে বিক্রি করে।
সম্রাট মিয়ার টাকা জোগার হলে বন্ধক রাখা ক্যামেরা ফেরত নেওয়ার জন্য রিফাতের বাড়িতে আসে। রিফাত ক্যামেরাটি অন্য জনের কাছে বিক্রি করায় সে ক্যামেরা ফেরত দিতে পারে না।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ১৭ এপ্রিল সন্ধ্যায় সম্রাট কে বাড়ী থেকে ডেকে নিয়ে আসে রিফাত সেই দিন থেকেই সম্রাট নিখোঁজ।
এ নিয়ে থানায় সাধারণ জিডি করে সম্রাটের মা-বাবা এরই ভিত্তিতে শুক্রবার  বিকালে রিফাতকে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে তার তথ্য মতে ওই রাতে রিফাত কে হত্যা করে এবং বাড়ির পাশে পায়খানার সেফটি ট্যাংকির ভেতরে রেখে দেয়। পুলিশ রিফাত কে সাথে নিয়ে ঘটনার স্থানে যায় রিফাতের বাড়ির পাশে সেফটি ট্যাং থেকে সম্রাটের লাশটি উদ্ধার করে। পুলিশ সুরহাল রিপোর্ট সংগ্রহ করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মরর্গে পাঠানো হয়েছে।
পরে জাকারিয়ার মা মিনি বেগম বাদী হয়ে হত্যা মামলা  দায়ের করেন এ ঘটনায় পুলিশ রিফাত (১৯) নামের এক যুবক কে গ্রেফতার করেছেন।
এ বিষয়ে সাঘাটা  থানার অফিসার ইনচার্জ মমতাজুল হকের সাথে কথা হলে তিনি জানান, তদন্ত করে হত্যার সাথে আরও জারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION