1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বাউফলে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২২০ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  মোসাঃ মৌসুমী আক্তার (১৭) নামে এক শিক্ষার্থীর বিষপান করে আত্মহত্যা করেছে।

শনিবার সকাল ৯ টার দিকে ৬নং কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৌসুমী ওই গ্রামের মোঃ নিজাম উদ্দিন গাজীর মেয়ে এবং কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী ছিলেন।

জানা গেছে, শনিবার সকালে মৌসুমীর মা ও বাবা দুজনই মুগডাল তুলতে বাড়ীর পাশে ক্ষেতে গিয়েছিলেন। এই সুযোগে মেয়ে মৌসুমী বিষপান করে। পরে মুমূর্ষ  অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর আগে মৌসুমী একটি চিঠি লিখে রেখে গিয়েছেন। প্রেম সংক্রান্ত কারণে মৌসুমী বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

নিহত মৌসুমীর ফুফু মোসাঃ পিয়ারা বেগম জানান, আত্মহত্যার পূর্বে মৌসুমী একটি চিঠি রেখে গেছে। তাতে কি লেখা রয়েছে আমরা জানিনা। চিঠিটি পড়ার আগেই পুলিশ আমাদের কাছ থেকে নিয়ে গেছেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

এ সময় একটি চিঠি উদ্ধার করা হয়েছে। ওই চিঠিতে কি লেখা রয়েছে তা তদন্তের স্বার্থে এই মুহুর্তে বলা যাচ্ছে না। তবে প্রেম-ভালবাসা জনিত কারণে মৌসুমী আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION