1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৯৭ জন পঠিত

পরিমল বিশ্বাস : সোনারগাঁ উপজেলা নির্বাচন উপলক্ষে কাঁচপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার হাজার হাজার নারী পুরুষের সমাঘম ঘটে।

শুক্রবার বিকেলে কাঁচপুর ইউনিয়নে চেঙ্গাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবু, বিশেষ অতিথি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, কাঁচপুর ইউপি সদস্য শাহজাহান সিরাজ, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এ সময় বাবুল ওমর বাবু বলেন, আমি সোনারগাঁ বাসীর দোয়া ও সমথর্ন নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি আমি সব সময় যেন আপনাদের নিয়ে থাকতে পারি নিজেকে সব সময় আপনাদের সেবায় বিলিয়ে দিতে চাই। আমার কোনো চাওয়া পাওয়া নেই আমি চাই কাঁচপুর ইউনিয়নের মানুষ গুলো সুন্দর ভাবে বসবাস করুক সুন্দর একটি সমাজ গড়ে তুলুক।

আমি নিজস্ব অর্থায়নে মসজিদ মাদরাসা রাস্তা ঘাটের উন্নয়ন মুলক কাজগুলো করেছি আল্লাহর রহমতে আমাদের অনেক কিছুই আছে আপনাদের থেকে নেওয়ার কিছুই নেই শুধু আপনাদের দোয়া চাই দোয়া নিয়ে থাকতে চাই। কোনো বালু ব্যাবসায়ীর সাথে কোনো মাটি কাটার সাথে আমরা আপোস করব না। মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলব আমি বিগত ৫ টি বছর উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে আপনাদের কতটুকু সেবা করতে পেরেছি জানি তবে ভাইস চেয়ারম্যানের দেওয়ার মত তেমন কিন্তু ছিল না।তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই এবং উক্ত উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।

এ সময় চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, সোনারগাঁ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে বাবুল বাবুর মত একজন কর্মী বান্ধব নেতার প্রয়োজন আছে। আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব তাই আপনারা একটি করে ভোট দিয়ে বাবুকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION