1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সরকারি জায়গা দখলের পায়তারা - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

কোটালীপাড়ায় সরকারি জায়গা দখলের পায়তারা

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৪৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের একওয়ার করা জায়গায় ভেকু (স্কেভেটর) দ্বারা খনন করে বালু দিয়ে ভরাটের মাধ্যমে দখলের পায়তারা চালাচ্ছে একটি কুচক্রি মহল।

তারা হলেন- উপজেলার কান্দি ইউনিয়নের তারাকান্দর গ্রামের বালু খেকো সোহেল হাওলাদার এবং তার প্রতিবেশী হাফিজুর রহমান খান।

খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান।

দেখা যায়, উপজেলা সদর- ধারাবাশাইল সড়কের তারাকান্দর বাজার সংলগ্ন এলাকায় মূল সড়কের পাশেই তাহারা খনন করেছে গভীর পুকুর। আরো দেখা যায়, সোহেল হাওলাদার ইতিমধ্যে কিছু জায়গা ভরাট করে নির্মান করেছে টিনশেড ঘর। নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী সাংবাদিকদের জানান- দখলকারীরা ক্ষমতাশালী, কিছু বলতে গেলে মারপিট করতে আসে, তারা বলে- জমি আমাদের পানি উন্নয়ন বোর্ড কি করবে।

এ ব্যাপারে অভিযুক্ত সোহেল হাওলাদার সাংবাদিকদের বলেন- সরকার এক জায়গায় একওয়ার করে অন্য জায়গা দিয়ে রাস্তা নির্মান করেছে, একওয়ারের টাকা সকলে পেয়েছে।

অন্য দিকে হাফিজুর রহমান খানের মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে তার স্ত্রী জানান- ঐ জায়গা আমরা খনন করেছি, বালু দ্বারা ভরাট করবো।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ রিফাত জামিল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি, কাগজপত্র সহকারে অফিসে আসতে বলা হয়েছে, কাগজপত্র দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION