1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে প্রতিবন্ধীকে মারধর ও বসতঘর ভাংচুর - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বাউফলে প্রতিবন্ধীকে মারধর ও বসতঘর ভাংচুর

  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৯১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ রুবেল হোসেন (২৬) নামে এক বাক-প্রতিবন্ধীকে মারধর ও বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ রুবেলের সৎ ভাই ও বোনের বিরুদ্ধে।

রবিবার বিকাল ২ টার দিকে ৫নং সূর্য্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধী রুবেল ওই দিন বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

জানা গেছে, রুবেল ও তার ছোট ভাই আনোয়ারকে রেখে তার মা মোসা. হনুফা বেগমের মত্যুর পর রুবেলের ছোট খালা শেফালী বেগমকে বিয়ে করেন রুবেলের বাবা আলী আকাবর রাড়ী। সেই ঘরে সালাউদ্দিন, সাদ্দাম ও ইমন হাসান নামে তিন ছেলে ও রিপা নামে এক মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর বাবা আলী আকাবরের মত্যুর পর প্রতিবন্ধী রুবেলকে দেখাশুনা করতেন নানা ইউনূছ মোল্লা। তিনি প্রতিবন্ধী নাতির ভবিষ্যতের কথা চিন্তা করে ৬ শতাংশ জমি লিখে দেন রুবেলকে।এতে ক্ষুদ্ধ হয় রুবেলের সৎভাই মো. ইমন হাসান পাভেল (২৬) ও বোন সাবরিনা আক্তার রিপা এবং মা শেফালী বেগম (৪৫)।

লিখে দেয়া ওই জমিকে কেন্দ্র করে রবিবার দুপুরে রুবেলের স্ত্রীর সাথে রুবেলের সৎ মা ও ভাই-বোনের সাথে বাকবিতান্ডা হয়। এ সময় রুবেল এগিয়ে এলে সৎ ভাই পাভেল ও বোন রিপা রুবেলকে মারধর করে এবং বসতঘরে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ও নিত্য প্রয়াজনীয় জিনিসপত্র ভাংচুর করে। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ব্যাপারে রুবেলের সৎভাই ইমন হাসান পাভেল বলেন, ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। ওই সময় আমি বাড়ী ছিলাম না।

বাউফল থানার উপ-পরিদর্শক মো. মাসুদ হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে নিয়ে স্থানীয় ইউপি সদস্য রিয়াজ হোসেন বিষয়টি মিমাংশা করে দিবেন বলে কথা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION