1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কোটালীপাড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২১৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ বুধবার বেলা ১১ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ এর পর ১৫ আগষ্ট কালরাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

পরে হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কমন্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী লুৎফর রহমান শেখ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি বিমলেন্দু সরকার, সাবেক অধ্যক্ষ কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা রকিবুল হাসান শুভ, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমনা মোল্যা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমি খান, বিআরডিবি কর্মকর্তা হেলাল শেখ, আনসার ভিডিপি টিআই ফয়সাল আহম্মেদ, আওয়ামীলীগ নেতা- কবিরুল ইসলাম রুনি, মিজানুর রহমান তাজ বুলবুল, প্রফেসর আক্রাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা- তৈয়াবুর রহমান সরদার, আলাউদ্দিন তালুকদার, সিএ রোমান সিকদার, সোবাহান সিকদার সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION