1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

শ্রীপুরে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩০৩ জন পঠিত
স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় কেওয়া বাজারে ব্যবসায়ী,বাজার কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
উল্লেখ যে গত ১০ এপ্রিল ২০২৪ ইং তারিখে দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে কেওয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা ছিনতাই ও হত্যার উদ্দেশ্যে গুলি করে,এতে ব্যবসায়ী মোহাম্মদ আলী গুরুতর আহত হন।গুলি শব্দে এবং আহত মোহাম্মদ আলীর ডাকচিৎকারে টাকা ছিনতাই করে  দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে।স্থানীয় জনতা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়া হয় ভাগ্য গুনে বেচে যান গুলিবিদ্ধ  ব্যক্তি।জানা যায় ঈদের আগেরদিন চাঁদ রাত কেওয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলীর উপর গুলির ঘটনায় এলাকায় চাঞ্চলকর সৃষ্টি হয়।এতে শ্রীপুর মডেল থানায় একটি অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করা হয়।
গুলির ঘটনায় সঠিক তদন্তে কেউ গ্রেফতার না হওয়ায় অত্র বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী আতঙ্কিত বিরাজ করছে।উক্ত মানববন্ধনের সভাপতিত্ব করেন কেওয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি  মেহেদী হাসান কালাম।সঞ্চালনা করেন,কেওয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।উক্ত মানববন্ধনে বক্তারা বলেন গুলির ঘটনায় কেওয়া বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ আতঙ্কিত নিরাপত্তাহীনতায় ভুগছেন।
যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত বা জড়িত সঠিক তদন্ত পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানান।
তারা আরো বলেন, অপরাধীরা যদি ছাড় পেয়ে যায় এবং প্রশাসন যদি এর কোন ব্যবস্থা না নেয় তবে কেওয়া বাজারের সকল ব্যবসায়ীগণ আরো কঠোর আন্দোলনে যাবে।
এসময় মানববন্ধন উপস্থিত ছিলেন, আমান উল্লা মন্ডল,মইজুদ্দিন পুলিশ,আলফাজ উদ্দিন বিএ,আব্দুল মান্নান,এমদাদ হোসেন আকন্দ,হেলাল মোল্লা,সোহাগ শেখ, জাহাঙ্গীর আলম মন্ডল,এমদাদ হোসেন আকন্দ সহ বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION