1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় গরু চুরির অপবাদে ব্যবসায়ীকে মারধর - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কলাপাড়ায় গরু চুরির অপবাদে ব্যবসায়ীকে মারধর

  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২৫৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় গরু চুরির অপবাদে এক ডেকোরেটর ব্যবসায়ীকে শারীরিক নির্যাতন ও তার নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মো: রিয়াজ হাওলাদার বাবলাতলা এলাকায় তার আত্মীয়র বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় শাকিল, শাকিব, আলমগীর হাওলাদার, পলাশ,আরিফ তার উপর অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ও ডান চোখে জখমের সৃষ্টি করে। শারীরিক নির্যাতনের পাশাপাশি তার সাথে থাকা নগদ অর্থ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। নির্যাতিত ব্যবসায়ী এ ঘটনার প্রতিকার চাইলে হামলাকারীরা উল্টো তাকে গরু চুরির অপবাদ দিয়ে পুনরায় হয়রানি চেষ্টা চালায়। স্থানীয়দের এবং আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, একজনকে মারধরের ঘটনার কথা শুনেছি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহমেদ জানান, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION