1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ - Bangladesh Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১ বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ ব্যক্তিগত কারও ‘ফুয়েল পাশে’ জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় শনিবার সকালে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিশ কানি এলাকায় যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা স্থলে আফজাল হোসেন ও জাকারিয়া নামে দুই যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। চালকসহ ২ জন গুরুতর আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত আফজাল হোসেন বরগুনা জেলার বড়ইতলা ও জাকারিয়া চরপাড়া এলাকার বাসিন্দা।

কলাপাড়া থানার এস আই জহুরুল ইসলাম ও  আহতরা জানান, আমতলী থেকে কুয়াকাটার উদ্দেশ্য ছেড়ে আসা পাঁচ যাত্রী নিয়ে সিএনজি টি বিশ কানি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে রাস্তার খাদে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে আফজাল হোসেন ও জাকারিয়া নিহত হন।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। অবস্থার অবনতি ঘটলে সিএনজি চালক জামাল হোসেন ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর আহত আবু সালেহ ও মাসুদ কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবু সালে জানান, আমরা আমতলী ফেরী ঘাট থেকে এসে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা করি। সিএনজির গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার খাদে পরে খেজুর গাছ ধাক্কা লাগে। এতে গাড়ি উল্টে যায় আমি জ্ঞান হারিয়ে ফেলি।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন  করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানেে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION