1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন গোপালগঞ্জ ডিসি কাজী মাহবুবুল আলম - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন গোপালগঞ্জ ডিসি কাজী মাহবুবুল আলম

  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৩১৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে এতিম শিশুদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৪-এর আনন্দ ভাগ করে নিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদ-উল-ফিতরের দিন দুপুর ১২টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে গোপালগঞ্জ সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন।

সরকারি শিশু পরিবারে পৌঁছে তিনি সেখানে বসবাসরত এতিম ও অসহায় শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা ও বিনিময় করেন।

পরে ঈদুল ফিতর উপলক্ষে তৈরি বিশেষ খাবার ডিসি কাজী মাহবুবুল আলম নিজেই সকল শিশুদের মাঝে পরিবেশন করেন। জেলা প্রশাসকের উষ্ণ আতিথেয়তায় সকল শিশুইকেই আবেগাপ্লুত হতে দেখা গেছে।শিশুদের প্রতি যথাযথভাবে খেয়াল রাখতে তিনি সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা দেন।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু পরিবারের সকল এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক (শার্ট-প্যান্ট) ও (জুতা-স্যান্ডেল) বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন শরীফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শপথ বৈরাগী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রন্টি পোদ্দার, গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক হাসান সাদিক মাহমুদ সহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ ও জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION