1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৪১৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারও ঈদ উপহার (খাদ্য সামগ্রী) দেওয়া হয়েছে জেলা – উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় দুই শতাধিক গণমাধ্যমকর্মীদের মাঝে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল ৩ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এক অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জেলায় অবস্থিত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে এই ঈদ উপহার (পোলাও’র চাল, তেল, সেমাই, চিনি, নুডুলস, গুঁড়া দুধ, ফিরনি মিক্স, মসলা) তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফ হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী সহ জেলা – উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার প্রদান উপলক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, সেই খুশি ভাগাভাগি করে নিতেই গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র এই প্রয়াস।

উল্লেখ্য, গোপালগঞ্জের সাবেক মানবিক জেলা প্রশাসক, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) শাহিদা সুলতানার মানবিক উদ্যোগে তখন থেকেই জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সম্মানার্থে প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা স্বরূপ নিরাপদ ও মানসম্মত ঈদ উপহার (খাদ্য সামগ্রী) দেওয়া চালু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION