1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে অসহায় ও হতদরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন কাউন্সিলর আল-আমিন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

গোপালগঞ্জে অসহায় ও হতদরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন কাউন্সিলর আল-আমিন

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩০২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করেছেন গোপালগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মোঃ আল-আমিন ইসলাম।

এ লক্ষ্যে সোমবার (৮ এপ্রিল) সকালে ৫৫০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে তিনি এ ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করেন।

গোপালগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডের নিজ নির্বাচনী এলাকার মার্কাস মহল্লা, নবীন বাগ ও তেঘরিয়া এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে এ উপহার তুলে দেন।

এ সময় এম. রাকিবুজ্জামান মূন্সী সহ নবীনবাগ এলাকার গন্নমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিষয়ে কাউন্সিলর আল-আমিন ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি প্রতিবারের ন্যায় এই ঈদেও আমার সাধ্যমত আমার ওয়ার্ড সহ আশেপাশের অসহায় ও হতদরিদ্রদের মুখে হাসি ফুটাতে এ চেষ্টা করছি। আমি চাই আমার ওয়ার্ডের গরীব পরিবারের লোকজন সকলের ন্যায় ঈদের সময় নতুন সাজে সাজুক, তাদের মুখে হাসি ফুটাতে আমার এই সামান্য প্রয়াস। সকলেই আমার ও আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION