1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনার কর্মসূচির উদ্বোধন - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

অভয়নগরে আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনার কর্মসূচির উদ্বোধন

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২১৬ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে চাষিদের মাঝে উফশী আঊশ চাষের প্রণোদনার সার ও বীজ প্রদান কর্মস‚চির উদ্বোধন করা হয়।
গতকাল দুপুরে ৮৮ যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাষিদের হাতে সার বীজ তুলে দিয়ে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।
অভয়নগর উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় খরিপ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২শ কৃষককে ৭ লক্ষ ৪৪ হাজার টাকার বীজ ও সার প্রণোদনা দেয়া হয়।
উপজেলায় ১২শ বিঘার জন্য ১২শ চাষির প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। উপজেলায় চলমান আউশ চাষ মৌসুমে এ বছর ৭০৫ হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি মাজেদ মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় ৮৮ যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, উফশী আউশ চাষের জমি এবং চালের উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ প্রণোদনা পেয়ে চাষিরা আঊশ চাষে আরো উৎসাহিত হবে। ফলে চাষের জমির পরিমাণ এবং চাল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION