1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডি'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ নূরুল ইসলামের শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ নূরুল ইসলামের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৩২৬ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) শেখ মোহাম্মদ নূরুল ইসলাম।

রোববার (৭ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও জে কে পলিমার ইন্ডাস্ট্রি’র চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান কামাল সিকদার, পাটগাতি ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহমদ, এলজিইডি’র সিনিয়র সহকারী মাহামুদ হাসান, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী (সিনিয়র সহকারী) মোঃ ফয়সাল আহম্মেদ, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী (সিনিয়র সহকারী) সজল দত্ত, সহকারী প্রকৌশলী নুরুজ্জামান, এলজিইডির কৃষি ফ্যাসিলেটেটর সহকারী প্রকৌশলী লাচো তালুকদার, টুঙ্গিপাড়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার শর্মা, পাথালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম মকিম প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION