1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ -এর শ্রদ্ধা - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ -এর শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) -এর প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ।

রোববার (৭ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ফরিদপুর সার্কেল) মোঃ বাহার উদ্দিন মৃধা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সার্কেল) মোঃ রওশন আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গ্রাউন্ড ওয়াটার সার্কেল) মো:সাইফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (খুলনা সার্কেল) মোঃ জামানুর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র মোঃ ইলিয়াছ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, জে. কে. পলিমার ইন্ডাস্ট্রি’র চেয়ারম্যান ও বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব কামরুজ্জামান কামাল সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার জি এম নুরুদ্দীন সিজার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সাক্ষর করেন। এরপর প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পৌঁছালে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে আয়োজিত এক মত বিনিময় সবাইকে নিয়ে অংশগ্রহণ করেন। এরপর বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION