1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড

  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৩১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে ০৫.০৪.২৪ইং তারিখ রোজ শুক্রবার রাত  ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ টি মাছের আড়ৎ পুড়ে গেছে ।

অগ্নিকাণ্ডের শুরুতেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ঝাঁপিয়ে পড়েন ‌, কিন্তু আগুনের লেলিহান শিখা মুহূর্তে মৎস্য বন্দরের চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছলে ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, ০৫ এপ্রিল শুক্রবার রাত ৮ টার দিকে তারা আগুন দেখতে পান। কিছু সময় পরই মাছের আড়ৎপট্টিতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আগেই ২৩ টি মাছের আড়ৎ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয় একাধিক মাছের আড়ৎ।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার ইলিয়াস জানান, খবর পেয়ে দমকলের দলের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও আমরা অগ্নি নির্বাপক কার্যক্রম অব্যাহত রেখেছি। এখানে কতটা ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো সঠিকভাবে নিরুপণ করা যায়নি। তবে ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION