1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই রাজবাড়ীতে : রেলমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই রাজবাড়ীতে : রেলমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৪৪ জন পঠিত

অরুণ রাহা, রাজবাড়ী : ঈদ যাত্রায় টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেছেন, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এবার ঈদের আগে আমরা যে ব্যবস্থা নিয়েছি, এর চেয়ে ভালো ব্যবস্থা হতে পারে না।

শুক্রবার ৫ই এপ্রিল দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হার পাওয়ার প্রকল্পের’ প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

এসময় জিল্লুল হাকিম আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না। ঈদে বাড়ী ফেরা মানুষেরা খুব সহজেই এবার টিকিট পেয়েছেন। এবার মানুষের কোনো অভিযোগ নেই। বর্তমানে টিকিট কালোবাজারি নেই। যাত্রীদের টিকিট নিয়ে কোনো অভিযোগও নেই। নির্বিঘ্নে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছেন।

এসময় মন্ত্রীর সঙ্গে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION