1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরের ইউএনও ইমাম রাজী টুলু'র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

মুকসুদপুরের ইউএনও ইমাম রাজী টুলু’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪৪৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী শত শত নারী ও পুরুষেরা।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পের সামনের সড়কে অবস্থান নিয়ে শত শত নারী ও পুরুষ একে অপরের হাতে হাত রেখে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বিলকিস বেগমের (৪০) সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিঞ্জিরা বেগম (৫৫)।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিউটি বেগম (৩২), মনির, রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ইউএনও এস এম ইমাম রাজী টুলু গরিব ও অসহায়দের প্রতি খুবই আন্তরিক। আমাদের বিপদ-আপদে আমরা সব সময় তাকে কাছে পাই। তিনি চলে গেলে আমরা খুবই অসহায় হয়ে পড়বো। তাছাড়া আমাদের নামে বরাদ্দকৃত নির্মানাধীন ঘরগুলো বেহাত হওয়ারও শঙ্কা রয়েছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের মাধ্যমে এই ইউএনও’র বদলির আদেশ দ্রুত প্রত্যাহার চাইছি। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী শত শত নারী ও পুরুষ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION