1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ জন পঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে ওসি আফজালের তৎপরতায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত রানাসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রানা খান (২৬), মোঃ সোহেল খান (২৮) ও মোঃ সাব্বির খান (২২)।
সোমবার দিবাগত রাত ১.১৫ টার সময় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সেখান থেকে তাদের আটক করা হয়।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১.১৫ টার দিকে রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতি নিয়ে থাকা ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ৩ ডাকাতে আটক করে। পুলিশের অভিযান টের পেয়ে পেশাদার ডাকাত কবির চৌকিদারসহ কয়েকজন পালিয়ে যায়।
আটককৃত ডাকাতরা হলেন উপজেলার কবাই ইউনিয়নের বাসিন্দা নুর ইসালম খানের পুত্র সোহেল খান (২৮), একই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী গ্রামের আঃ রাজ্জাক খানের পুত্র রানা খান (২৬) ও মামুন খানের পুত্র সাব্বির খান (২২)।তাদের কাছ থেকে একটি ছেনা, দুইটি স্কুড্রাইভার, একটি কাটার, একটি ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও দুইটি মোবাইল উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, গরু চুরি, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION