1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় তিন সন্তানের জননীর আত্মহত্যা - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কলাপাড়ায় তিন সন্তানের জননীর আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৪৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে না পেরে তিন সন্তানের মা গৃহবধূ জয়নব বিবি (৫০) বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দিনমজুর মজিবর মোল্লার প্রথম স্ত্রী জয়নব বিবি তার স্বামীর দ্বিতীয় বিবাহ সহ্য করতে না পেরে ১ এপ্রিল সোমবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ হলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION