1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে মিলাদ মাহফিলের ব্যানারে চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রচারনায় সরকারি কর্মকর্তারা! - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

পটুয়াখালীতে মিলাদ মাহফিলের ব্যানারে চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রচারনায় সরকারি কর্মকর্তারা!

  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৩৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলার ১৩ নং ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮’এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর মনোনয়ন পত্র দাখিল করেছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীগন। এরই মধ্যে ভোট কুরাতে মাটে ময়দানে নেমেছেন প্রার্থীরা।

নির্বাচন প্রচানার বিধিমালা না মেনে শোক ব্যানারের মিলাদ মাহফিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা করার অভিযোগ উঠেছে ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল মোল্লার বিরুদ্ধে।

গত ২৯’মার্চ বিকেলে ভুরিয়া ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম ফজলুল করিম মোল্লার ১৫’তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে সরকারি উর্ধতন কর্মকর্তা, সাবেক সচিব, পিএসসি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, জননেতা, ব্যাবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রায় ৩ হাজার লোকের আয়োজন করা হয়। মৃত ফজলুল করিম মোল্লার ছেলে সাবেক সাস্থ্য সচিব বর্তমান (পিএসসি) সদস্য ফয়েজ মোল্লা, তার জামাই সাবেক সচিক আজাদ মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, ব্যাবসায়ী বাবুল মিয়া সহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তব্যের মধ্যে নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন আলোচনা করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সকল কর্মকর্তার উপস্থিতিতে সরাসরি রুবেল মোল্লার পক্ষে ভোট চেয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে শ্লোগান দেন। একপর্যায়ে উপস্থিত জনতাও শ্লোগানে মুখরিত করে মিলাদ মাহফিলের মাঠ।

মরহুম ফজলুল করিম মোল্লার দৌহিত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুবেল আহমেদ মোল্লা। লোকমুখে বলছেন মৃত্যু বার্ষিকীর ব্যানারে নির্বাচনী প্রচারনা করার লক্ষ্যে এক বিশাল জনসভার আয়োজন করা হয়ে যেখানে বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট তিন হাজার লোকের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION