1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এক গৃহবধু ও তার শিশু সন্তানকে আত্মহত্যা থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক কলেজ শিক্ষার্থী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

এক গৃহবধু ও তার শিশু সন্তানকে আত্মহত্যা থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক কলেজ শিক্ষার্থী

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৪৮ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা সদরে আত্মহত্যার উদ্দেশে রাজিয়া বেগম নামে এক গৃহবধূ সন্তান কোলে নিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এসময় তাকে বাঁচাতে গিয়ে আরেক যুবক নিহত হয়েছেন। কিন্তু গৃহবধূকেও আর বাঁচানো যায়নি। তবে কোলের সন্তানটি অক্ষত রয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা মধ্য গোবিন্দপুর এলাকার রেললাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাজিয়া বেগম সদর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। নিহত যুবকের নাম জানা যায়নি। তবে সে সদরের এসকেএস স্কুল অ্যান্ড কলেজের ছাত্র বলে জানা গেছে।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা মধ্য গোবিন্দপুর এলাকার রেললাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে রাজিয়া বেগম নামের এই নারীকে বরিশাল থেকে বিবাহ করে নিয়ে আসেন আনোয়ার হোসেন। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে কোলের সন্তান নিয়ে বাড়ির পাশের রেল লাইনে আত্মহত্যা করার জন্য শিশু সন্তানসহ শুয়ে পড়েন। এ ঘটনা দেখে মেসে থাকা এক কলেজ ছাত্র রেললাইন থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালান। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ওই গৃহবধূসহ কলেজ ছাত্রটিও গুরুতর আহত হন। আহত গৃহবধূকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং কলেজ ছাত্রকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর ওই গৃহবধূ এবং তাদের বাঁচাতে যাওয়া যুবক মারা যান। তবে, কোলের শিশুটি অক্ষত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া  হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION