1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্ষমতায় যাওয়ার জন্য নয়,জনগণের অধিকারের জন্য বিএনপির রাজনীতি : ড.মঈন খান - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

ক্ষমতায় যাওয়ার জন্য নয়,জনগণের অধিকারের জন্য বিএনপির রাজনীতি : ড.মঈন খান

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২২৮ জন পঠিত
এস এম দুর্জয় : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না,জনগণের অধিকারের জন্য বিএনপি রাজনীতি করে এ দেশের জনগণ যেন তাদের অধিকার ফিরে পায়। এ দেশে যেন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হয়।জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতি করে বিএনপি।
রবিবার(৩১ মার্চ)বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে প্রয়াত বিএনপি নেতা আসাদুজ্জামান খান হীরার কবর জিয়ারত ও তাঁর পরিবারের খোঁজখবর নেন।
এরপর সাংবাদিকদের সঙ্গে  ড.আব্দুল মঈন খান এসব কথা বলেন,সরকার ক্ষমতাকে কূক্ষীগত করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে এক দলীয় শাসন কায়েম করছে।বাংলাদেশে একটি জবাবদিহি মুলক গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। তাহলে নারী অধিকারের সমস্যা,শিশু অধিকারের সমস্যা,অর্থনীতি সমস্যা,গণতন্ত্রের সমস্যা ও ভোটের অধিকারের সমস্যার সমাধান হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম বাচ্চু,শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার,গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডা.শফিকুল ইসলাম,জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান টিটু সহ জেলা,উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION