1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে অবৈধ মাছ শিকার করায় ১৪ জেলে আটক - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

বাউফলে অবৈধ মাছ শিকার করায় ১৪ জেলে আটক

  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৫৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশের একটি টিম।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বশির গাজী আটককৃত জেলেদের মধ্যে ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ১১ জনকে ১ বছর করে কারাদন্ড দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের তেঁতুলিয়া নদীর রিজির মায়ের ভাড়ানি এলাকায় দীর্ঘদিন থেকে অর্ধশতাধিক নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। ভোলা ও বাউফলের কতিপয় দাদন ব্যবসায়ীর শেল্টারে অসাধু জেলেরা বেপরোয়াভাবে বেহুন্দি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছের রেনু শিকার করছে।

শনিবার ভোররাতে কালাইয়া নৌ পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন জেলেকে আটক করে।

আটককৃত শামিম (২৫), বজলুর রহমান (২১), আলমগীর (৪২), রাকিব (২১), আলমগীর (৪৮), সুজন (২১), মাসুদ মিয়া (৩২), রায়হান (১৯), আল আমিন (৩২), নাহিদ (১৭), আবুল কাশেম (৬০), আমিন (৪৫),  ছবু (৪০)ও রহিম (৩২) এর বাড়ি ভোলার লালমোহন এলাকায়।

আটককৃতদের মধ্যে রাকিব ও সুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর নাহিদ কিশোর হওয়ায় তাকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। বাকী প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, আসামীদের কোর্ট  হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION