1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে নিম্নমানের ইট দিয়ে চলছে রাস্তার কাজ - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দুমকিতে নিম্নমানের ইট দিয়ে চলছে রাস্তার কাজ

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৬১ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়  নিম্নমানের ইট দিয়ে হেরিং বোন বন্ড রাস্তার কাজ চলছে এমন অভিযোগ রয়েছে স্থানীয়দের। তড়িঘড়ি করে কাজ করে রাতের আঁধারে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এদিকে রাতে ওই রাস্তা নির্মাণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হলে নেটিজেনরা ছুড়েছেন নানা মন্তব্য।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই রাস্তা নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে নির্মাণ কাজে ব্যবহৃত অতিরিক্ত ফেলে রাখা আধা পোড়া ইট পাশে ক্ষেত খামারে পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা সাবেদ আলী আকন ক্ষোভ প্রকাশ করে জানান, নিম্নমানের ইটের কথা জিজ্ঞেস করলে তারা(রাস্তা নির্মান শ্রমিকেরা) বলে আপনার কী?
মনির হাওলাদার নামের অপর এক স্থানীয় বাসিন্দা জানান, এর চেয়ে চুলার মাটিও শক্ত। এধরণের ইট দিয়ে রাস্তা নির্মাণ করে জনগনের সাথে প্রতারণা ছাড়া কিছু নয়।
আল আমিন নামের স্থানীয় এক যুবক জানান, অনেক অভিযোগের পর কিছু ভালো ইট আনলেও পরবর্তীতে সেই ইট আবার ফেরত নিয়ে গেছে।
সূত্র জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে লেবুখালী-বগা মহাসড়ক থেকে মিয়া বাড়ি পর্যন্ত ৫’শ মিটার হেরিং বোন বন্ড রাস্তার নির্মাণ কাজ এ বছরের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আঃ মান্নান বলেন, স্থানীয় কয়েকজনকে উপস্থিত থেকে রাস্তার কাজ করার দায়িত্ব দিয়েছি। তবে স্থানীয়দের বিভিন্ন অভিযোগের কথা তাকে জানালে নিজে সরেজমিনে এসে তদারকি করবেন বলে আশ্বাস দেন তিনি।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী সাংবাদিককে বলেন, আমরা এমনটা শুনেছি। কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঠিকাদারকে বলা হয়েছে নিম্নমানের সামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION