1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে গরু দিয়ে মুগডাল ক্ষেত নষ্ট করার অভিযোগে গৃহবধূকে পিটিয়ে আহত - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

দুমকীতে গরু দিয়ে মুগডাল ক্ষেত নষ্ট করার অভিযোগে গৃহবধূকে পিটিয়ে আহত

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৬৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় বার বার গরু দিয়ে মুগডাল ক্ষেত নষ্ট করার অভিযোগ তুলে রেহেনা বেগম(৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মুরাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরগরবদী এলাকার জলিল মুন্সি (৪৩) গংয়ের বিরুদ্ধে।
গুরুতর আহত ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, উপজেলার চরগরবদী এলাকার মোস্তফা হাওলাদারের বাড়ির পাশে রবি শস্যের ক্ষেত রয়েছে জলিল মুন্সি’র। মঙ্গলবার সকাল ১০ টার দিকে জলিল মুন্সি’র ছেলে নাজমুল মুন্সি ওই মুগডাল ক্ষেতে ঔষধ দিতে যায়। ক্ষেত নষ্ট দেখে ভুক্তভোগী রেহেনা বেগমের গরু দিয়ে বার বার কেন ক্ষেত নষ্ট করে তা জিজ্ঞেস করতে যায় নাজমুল। এতে তাদের মধ্যে বাকবিতন্ডতা হয়। পরে জলিল মুন্সি, আবুল মুন্সি, নাজমুল মুন্সি ও জলিল মুন্সি’র স্ত্রী নাজমা বেগম সংঘবদ্ধ হয়ে মোস্তফা হাওলাদারের বসত বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে রেহেনা বেগম, তার মেয়ে রিয়া মণি ও ছুরাইয়া আক্তার আহত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীর মেয়ে সাবিনা বেগম।
সাবিনা আরও বলেন, মূলত আমাদের ঘর থেকে মরিচ ক্ষেতে বিদ্যুৎ লাইন নিয়ে পানি দিতে চেয়েছিল। কিন্তু আমার মা ওই লাইন দেয় নি বিধায় গরুতে ডাল খেয়েছে এমন মিথ্যা অভিযোগ তুলে হামলা করেছে।
অভিযুক্ত জলিল মুন্সি বলেন, আমার ছেলে(নাজমুল) ও স্ত্রীকে মারধর করেছে তাই আমি রেহেনাকে দুইটা পিটান দিয়েছি। এ বিষয়ে দুমকী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানায় তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার  সাংবাদিককে বলেন, এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায় নি। আমি জানি না।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান জানান, এ সম্পর্কে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION