1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু  - Bangladesh Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১ বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ ব্যক্তিগত কারও ‘ফুয়েল পাশে’ জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু 

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৯১ জন পঠিত

অরুণ রাহা, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

যুবক মানিকগঞ্জ শিবালয় উপজেলার শিবালয় ৩ নং ট্রাক টার্মিনালের পাশে আসগর আলী শেখে’র ছেলে মো. ফিরোজ শেখ (২৮)। সে সেলফি পরিবহনের সহকারীর কাজ করতো।

শুক্রবার (২৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শ বাংলাদেশ হ্যাচারীজের মেকানিক্যাল ইন্জিনিয়ার মনিরুজ্জামান মিন্টু জানান আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় ভোরে দৌলতদিয়া লঞ্চঘাটে আমি বরশি দিয়ে মাছ শিকারের জন্য নদীতে বরশি ফেলি। হঠাৎ সকাল সোয়া ৭টার দিকে পিছন থেকে ওই যুবক এসে নদীতে পড়ে যায়। আমি তখন আশেপাশের লোকজনকে ডাকাডাকি করি। এর কিছুক্ষণ পর ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।

এবিষয়ে ওই যুবকের বাবা আজগর আলী শেখ জানান আমার ছেলের ছোটবেলা থেকেই মৃগী রোগের সমস্যা ছিল। গোয়ালন্দে আমার আত্মীয় থাকায় সে গতকাল রাতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে বাড়ী ফেরার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাটের পল্টুনে লঞ্চের জন্য অপেক্ষা করার সময় মৃগী রোগ উঠলে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি ধারনা করেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাবেকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই যুবককে সাড়ে ৮টার দিকে উদ্ধার করে দৌলতদিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশের ইনচার্জ এসআই মো. ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সোয়া ৭টার দিকে সংবাদ পাই লঞ্চঘাটে পল্টুন থেকে এক যুবক নদীতে পড়ে গেছে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার স্টেশন জানাই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সে তাকে উদ্ধার করে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION