1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলা, থানায় অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলা, থানায় অভিযোগ

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩০৭ জন পঠিত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে বলেও জানা যায়।
মঙ্গলবার (২৬ মার্চ) রাতে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনাটায় ভুক্তভোগীরা বাদী হয়ে জয়দেবপুর থানা একটি অভিযোগ দায়ের করেন।
আহতরা হলেন, বানিয়ারচালা এলাকার স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে নাঈম ও কাইয়ুম ।
স্থানীয় সূত্রে জানা যায়, জে.এল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে আল- আমিন ও কাজল সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে আল আমিন ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় কাজল সরকারের লোকজন। এ সময় দুইজন আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অভিযুক্ত কাজল সরকারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, আমি ব্যস্ত আছি পরে কথা বলতেছি। পরবর্তী তার ফোন ধরেননি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইবরাহিম খলিল জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION