1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৃহবধূ হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেফতার-৩ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

গৃহবধূ হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেফতার-৩

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৬১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : গৃহবধু হত্যার অভিযোগে তার স্বামী, শ্বাশুরী ও দেবরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জয়পুরহাট ক্যাম্পের র‍্যাব সদস্যরা।
র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ক্যাম্প অধিনায়ক মেজর শেখ সাদিক
জানান, গত রাতে তাদের ঢাকার আদাবর থানার সুনিবির হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয় ও পরে ধামুইরহাট থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ ধামুইরহাটের বিহারী নগর গ্রামের নিহত গৃহবধু আয়না বেগমের স্বামী ও খোরশেদ আলমের ছেলে নুরুল আমিন ওরফে এরশাদ (৩২), এরশাদের ভাই শাকিল হোসেন (২২) ও গৃহবধুর শ্বাশুরী (এরশাদের মা) আমেনা বেগম (৪৮)।
মামলা সূত্রের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌতুকের জেরে গত ১২ মার্চ রাতে বিহারীনগর গ্রামের নিজ বাড়িতে স্বামী এরশাদ, শ্বাশুরী আমেনা ও দেবর শাকিল ওই গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন।
পরে তার মরদেহের গলায় ফাঁস লাগিয়ে একটি গাছে ঝুলিয়ে দিয়ে এই হত্যাকান্ডকে আত্মহত্যা বলে তারা প্রচার করতে থাকেন।
বিষয়টি বুঝতে পেরে নিহত আয়নার চাচা আব্দুল হামিদ বাদী হয়ে ধামুইরহাট থানায় একটি হত্যা মামলা করলে তারা পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তার গত
রাতে তাদের ঢাকা আদাবর থেকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION