1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আইসক্রিম খাওয়ায় ৩ শিশুকে শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

আইসক্রিম খাওয়ায় ৩ শিশুকে শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন

  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৪২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীতে দোকান মালিকের অনুপস্থিতিতে আইসক্রিম খাওয়ার অপরাধে তিন শিশুকে শিকলে বেধে অমানবিক নির্যাতন করা হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে বাউফল উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিশুদের স্বজনেরা রাত দশটার দিকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে আব্দুল্লাহ (৮), ফাহিম (১০) ও ইমাম হোসেন (৭) মদনপুরা ইউনিয়নের মৃধার বাজার এলাকার আনোয়ার ষ্টোরের মালিক মোঃ আনোয়ার হাওলাদারের অনুপস্থিতিতে দোকানের ফ্রিজ থেকে তিনটি আইসক্রিম নিয়ে খেয়ে ফেলে ওই তিন শিশু। পরে দোকান মালিক আনোয়ার এসে শিশুদের আইসক্রিম খেতে দেখে রেগে গিয়ে তিন শিশুকে শিকলে বেঁধে তালাবদ্ধ করে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন।

ব্যবসায়ী আনোয়ার একই এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION