1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে আবারও অজানা এক রোগে আক্রান্ত ৮ স্কুল শিক্ষার্থী, বিপাকে অভিভাবকরা - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দুমকীতে আবারও অজানা এক রোগে আক্রান্ত ৮ স্কুল শিক্ষার্থী, বিপাকে অভিভাবকরা

  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৫৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় আপতুন্নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ১শিক্ষার্থী ও দশম শ্রেণীর ৭ জন শিক্ষার্থী মোট আট জন শিক্ষার্থী আবারও এক অজানা রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার দুমকী উপজেলার আপতুন্নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীর মধ্যে এ ঘটনা ঘটে।

এদিকে চিকিৎসক ও মনস্তাত্ত্বিকরা বলছেন, আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ‘মাস সাইকোলজি কেল ইলনেস’ বা ‘গণ-মনস্তাত্ত্বিক রোগে’ আক্রান্ত হয়। মূলত,এটা একজনের দেখাদেখি আরেকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এতে ভয়ের কিছু নেই।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে দশম শ্রেণির কক্ষে হঠাৎ করে মাথা ঝিম ধরে অসুস্থ হয়ে পড়ে বৃষ্টি নামের এক শিক্ষার্থী এবং দ্রুত তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এভাবে একজন পর একজন অসুস্থ হয়ে পড়ে ক্লাস রুমে।

এ ব্যপারে স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার হ্যাপি বলেন, “বেলা ১১ টার দিকে ১০ম ও ৯ম শ্রেণীকক্ষে ১০ম শ্রেনীর তানিয়া, জুথী, বৃষ্টি, মারুফা, রূপালী, রত্না ও নবম শ্রেণীর মৌমিতা অসুস্থ হয়ে পড়ে।”

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “এ ধরনের রোগ যাতে ভবিষ্যতে না ঘটে সে জন্য আমরা রমজানের পরে একটি অবিভাবক সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি ইতিমধ্যে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল আলম শাহীন জানান, এটা ভয়ের কিছু নয়। ওরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। অবশ্যই বিকালের মধ্যে শিক্ষার্থীরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে আশা করি, এমনটাই জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION