1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ফের ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

গোপালগঞ্জে ফের ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৪০১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানক্ষেতে অবৈধভাবে ইঁদুর মারার ফাঁদে ফের প্রাণ গেল দুই কৃষকের।

শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত ওই দুই কৃষক হলেন, নিশ্চিন্তপুর গ্রামের মৃত বিশ্বম্বর বিশ্বাসের ছেলে সনাতন বিশ্বাস (৫৫) এবং একই গ্রামের মৃত মান্নান শেখের ছেলে কালু শেখ (৩০)।

স্থানীয় সূত্রে জানাযায়, নিশ্চিন্তপুর গ্রামের তাজের বিশ্বাস ও হারুন বিশ্বাস শনিবার রাতে তাদের ধানের জমিতে ইঁদুর মারার জন্য জিআই তারের সাথে বিদ্যুতের ফাঁদ দিয়ে রাখেন। ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন সনাতন বিশ্বাস ও কালু শেখ। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখেন কৃষক তানজের বিশ্বাস ও হারুন শেখের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের জিআই তারে সনাতন বিশ্বাস ও কালু শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পড়ে রয়েছেন।পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে ওই কৃষকদের বাড়িতে নিয়ে যায়।

ওই গ্রামের রাসেল শেখ বলেন, ইঁদুর মারার জন্য যদি কেউ বৈদ্যুতিক ফাঁদ দিলে আগে থেকে মাইকিং করে। ওই দুই কৃষক তাদের জমিতে বৈদ্যুতিক ফাঁদ দিয়েছে সে বিষয় জানায়নি।তাদের অসচেতনতার জন্য আজ দুইজন কৃষকের জীবন গেল।

কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন গণমাধ্যমকর্মীদের জানায়, গত রাতে সনাতন বিশ্বাস ও কালু শেখ বিলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। তাদের মরদেহ স্বজনেরা ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যায়।তবে কার জমিতে বৈদ্যুতিক ফাঁদ দিয়েছে বা কার বাড়ি থেকে বিদ্যুৎ লাইন এনেছে তা এখনো জানা যায়নি।

নিজামকান্দি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল শেখের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ইঁদুর মারা ফাঁদে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই কৃষক মারা গেছেন তারা নিতান্তই গরীব। তাদের পরিবারের দিকে তাকিয়ে আপোষ-মীমাংসার কথাবার্তা চলছে।

এদিকে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার ফাঁদ তৈরির কারণে গ্রামের খেটে খাওয়া কৃষকেরা অকালে প্রাণ হারাচ্ছেন। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে তেমন কোন প্রতিবাদও করতে পারেন না নিহতের পরিবার। শুধু তাই নয়, অর্থ-বিত্ত না থাকায় রাষ্ট্রের কাছে বিচারও চাইতে পারে না ভুক্তভোগীর পরিবার। তাছাড়া কতিপয় স্বার্থান্বেষী মহলের হস্তক্ষেপে সামান্য কিছু টাকার বিনিময়ে প্রাণহানির এ ঘটনা গুলো গোপনেই মীমাংসা হয় বলে জানা গেছে। যারা অবৈধভাবে ইঁদুরের ফাঁদ তৈরি করে তাদেরকে আইনের আওতায় এনে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলেই এই মৃত্যুর মিছিল রোধ করা সম্ভব বলে দাবী সচেতন মহলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION