1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দৌলতদিয়া টার্মিনালে বিদ্যুৎ সংস্পর্শে এক শ্রমিকের মৃত্যু - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

দৌলতদিয়া টার্মিনালে বিদ্যুৎ সংস্পর্শে এক শ্রমিকের মৃত্যু

  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৬৬ জন পঠিত
অরুণ রাহা, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ট্রাক টার্মিনালে বিদ্যুতের পরিত্যক্ত এক পেলার তুলতে গিয়ে পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের লাইনের সংস্পর্শে বিআইডব্লিউটিএ’র এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সে দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত সিদ্দিক মন্ডল এর ছেলে আফতাব মন্ডল (২৭) তার এক স্ত্রী ও আব্দুল্লাহ নামের  এক ছেলে রয়েছে। সে দৌলতদিয়া প্রভাতী কিন্ডারগার্টেন এর নার্সারি ছাত্র।
শনিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটা দিকে ট্রাকটার্মিনালে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, কিছু দিন আগে দৌলতদিয়া টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে।সেসব জায়গায় আবারো নতুন করে স্থাপনা তৈরি  হচ্ছে। সেই স্থাপনার পাশ থেকে পরিত্যক্ত বিদ্যুতের  পেলারটি তুলতে গিয়ে পাশে থাকা নতুন স্থাপনা তৈরি হওয়াতে অনেকটাই বেক পোহাতে হয়েছে তাকে। একপর্যায়ে পেলারটি মাথা গিয়ে পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের লাইনে ধাক্কা লাগার সাথেই বিকট শব্দ হয়ে আফতাব মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ আরিচা বন্দর ও পরিবহন কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান বলেন, ট্রাক টার্মিনালে উচ্ছেদের জায়গা গুলোতে ঘর তোলার জন্য সবাই দরখাস্ত করেছে। এখনো তাদেরকে ঘর তোলার অনুমতি দেইনি তারা জোর করেই ঘর তুলছে।এ বিষয়ে ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION