1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগ নেতা বাবু রঞ্জিত কুমার (গামা) এর প্রতি এমপি শেখ সেলিমের শ্রদ্ধাঞ্জলি - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

আ.লীগ নেতা বাবু রঞ্জিত কুমার (গামা) এর প্রতি এমপি শেখ সেলিমের শ্রদ্ধাঞ্জলি

  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২২৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু রঞ্জিত কুমার গামার মৃত্যুর সংবাদ শুনে জননেতা শেখ ফজলুল করিম সেলিম এম.পি ও তার দুই ছেলে এফবিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে সাথে নিয়ে তিনি ঢাকা থেকে গোপালগঞ্জে সকাল ১১ টা ৩০ মিনিটে হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ও পরিবারের স্বজনদের সমবেদনা জানান।

সেই সাথে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, জেলা ছাত্রলীগ ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার, গোপালগঞ্জ শেখ ফজলুল করিম সেলিম “ল” কলেজের অধ্যক্ষ বাবু রঞ্জিত কুমার গামা গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঢাকা যাওয়ার পথে তার অবস্থার অবনতি হলে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ আওয়ামী পরিবার ও আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পরে তার প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এড. এম জুলকদর রহমান সহ বারের অন্যান্য আইনজীবীগণ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION