1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে ১১কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফকিরহাটে ১১কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৮১ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে পৃথক অভিযানে ১১কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোংলা উপজেলার দিগরাজ বালুর মাঠ এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৩০) এবং রামপাল উপজেলার শ্রিফলতলা এলাকার সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী (২৩)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাত্র এক ঘন্টার ব্যবধানে নুরজাহান বেগমকে ৭ কেজি এবং ফাতেমা আক্তারকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়া নারী মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ গাঁজার বড় বড় চালান হাত বদল করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION