1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে ঋণ দেয়ার নামে গ্রাহকদের টাকা নিয়ে পালানো প্রতারক গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

পটুয়াখালীতে ঋণ দেয়ার নামে গ্রাহকদের টাকা নিয়ে পালানো প্রতারক গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৩৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীতে গ্রাহকদের ঋণ দেয়ার কথা বলে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালানো বেসরকারি উন্নয়ন সংস্থ্যা রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর ক্রেডিট অফিসার কাওসার আলীকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পটুয়াখালী সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় গত ১৭ মার্চ রিকের শাখা ব্যাবস্থাপক মোঃ মিরাজ শেখ বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার নওগা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের আভিযানিক দল। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এদিকে কাওসার আলীর গ্রেফতারের খবরে থানায় ছুটে আসেন প্রতারিত মানুষেরা। তাদের অর্থ উদ্ধারের পাশাপাশি প্রতারকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

ওসি মোঃ জসিম সাংবাদিকদের বলেন, প্রতারক কাওসার আলী ঋন দেয়ার কথা বলে বদরপুর ইউনিয়নের ৯৩ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাৎ করে গত ৮ মার্চ পালিয়ে যায়। বিট অফিসার কর্তৃক বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর কাছে বিষয়টি নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে পুলিশ।

বৃহস্পতিবার নওগাঁ থেকে তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপার্দ করা হয়। প্রতারক প্রকৃত পক্ষে কতজনের কাচ থেকে কত টাকা আত্মসাৎ করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION